admin ২৩ জুলাই ২০২৫ , ১২:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : রাজধানীর পল্লবী থানাধীন সবুজ বাংলা এলাকায় পারিবারিক কলহের জেরে ‘রাব্বি’ নামের এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

এলাকা সূত্রে জানা যায়, গত দুইদিন ধরে গলায় ফাঁসি দিয়ে ঘরের ভিতরে রশিতে ঝুলে আছেন তিনি। রুম থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি জানাজানি হয়।
রাজধানীর পল্লবী থানাধীন সবুজ বাংলা আবাসিক এলাকায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন রাব্বি (২৬) নামের এক যুবক। মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক বিকেলের দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে আর জানা যায়, রাব্বি পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই মানসিক দ্বন্দ্বে ভুগছিলেন। সেই দ্বন্দ্ব থেকেই হয়তো রাগে ক্ষোভে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ফ্যানের সাথে ফার্স্ট দিয়ে আত্মহত্যা করেন তিনি। হঠাৎ করে রুম থেকে পচা দুর্গন্ধ বের হলে জানাজানি হয়। পরবর্তীতে গেট ভেঙ্গে পল্লবী থানা পুলিশ লাশটি নামিয়ে সুরাথাল সম্পন্ন করেন।
পল্লবী থানা সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও রাব্বির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকে পারিবারিক শান্তি বজায় রাখার গুরুত্ব তুলে ধরে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতার আহ্বান জানিয়েছেন।

















