দেশজুড়ে

নওগাঁ জেলায় সাফল্যের শীর্ষে কালিকাপুর আলিম মাদ্রাসা

  admin ২৮ জুলাই ২০২৫ , ১০:১৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু: নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর আলিম মাদ্রাসা আবারও তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। ২০২৫ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসাটির মোট ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন কৃতকার্য হয়েছেন। এর মধ্যে গোল্ডেন এ-প্লাস পেয়েছেন ২ জন, সাধারণ এ-প্লাস পেয়েছেন ১২ জন এবং এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন ১৮ জন শিক্ষার্থী। নওগাঁ জেলায় সাফল্যের শীর্ষে মাদ্রাসাটির পাসের হার ৯৬.৭৭ শতাংশ।

এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষক ও কর্মচারীদের প্রশংসায় ভাসাচ্ছেন অভিভাবকরা।

মাদ্রাসার অধ্যক্ষ ড. মামুনুর রশিদ বলেন, “আমাদের প্রতিষ্ঠানে পাঠদানে বিশেষ যত্ন নেওয়া হয়। শিক্ষার্থীরা ফলাফলে ভালো করছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবো।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ বলেন, “এমন সফলতার পেছনে শিক্ষকদের নিষ্ঠা ও আন্তরিকতা কাজ করেছে। ভালো ফলাফলের জন্য সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

উল্লেখ্য, বর্তমানে কালিকাপুর আলিম মাদ্রাসায় শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ৩৪ জন। সাফল্যের এই ধারা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও জেলার শিক্ষায় নেতৃত্ব দেবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর:

Sponsered content