admin ৬ আগস্ট ২০২৫ , ৮:৫১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জনতার আলো প্রতিবেদক : স্বনামধন্য পত্রিকা ‘জনতার আলো’ কর্তৃপক্ষ জানিয়েছে, সিরাজগঞ্জ জেলায় বর্তমানে পত্রিকাটির কোনো প্রতিনিধি বা সংবাদকর্মী নিয়োগ দেওয়া হয়নি। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু ব্যক্তি জনতার আলো পত্রিকার নাম ব্যবহার করে সিরাজগঞ্জে নিজেদের সাংবাদিক পরিচয় দিচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন।

জনতার আলো কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কোনো পরিচয়প্রদান সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণার শামিল। কেউ যদি এই পত্রিকার নাম ব্যবহার করে নিজেকে প্রতিনিধি বলে দাবি করেন, তবে তাৎক্ষণিকভাবে পত্রিকার অফিসিয়াল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে আইনগত সহায়তার জন্য নিকটস্থ থানায় যোগাযোগ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রতারক হিসেবে ধরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পত্রিকার সম্পাদকমণ্ডলী এক বিবৃতিতে বলেন, “জনতার আলো সব সময়ই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বিশ্বাসী। কোনো অবস্থাতেই প্রতারণা বা ভুয়া সাংবাদিকতার আশ্রয় গ্রহণ করা আমাদের নীতির পরিপন্থী। জনতার আলো কর্তৃপক্ষ এসব ভুয়া পরিচয়দাতাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
সাধারণ জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে এবং প্রকৃত প্রতিনিধির তালিকা ও পরিচয় নিশ্চিত হওয়ার জন্য জনতার আলোর অফিসিয়াল ওয়েবসাইট বা হটলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

















