admin ১৬ আগস্ট ২০২৫ , ৭:১৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
জিয়াউর রহমান খোকন : রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে মিহাদ নামের ৭ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৩ আগস্ট ২০২৫ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে বাসা থেকে খেলাধুলার জন্য বের হলেও আর ফিরে আসেনি সে। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ বিষয়ে রাজধানীর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নাম্বার – ১৩০৪।

মিহাদের পিতার নাম : ইব্রাহিম বেপারী। মাতার নাম: মাকসুদা বেগম। ঠিকানা : সেকশন – ১১, ব্লক, সি, এভিনিউ- ৫, লেন- ১৮ এর বস্তি, পল্লবী ঢাকা ১২১৬।
যোগাযোগ : ০১৩৪৪০৮৯১৯০, অথবা পত্রিকার নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।
নিখোঁজ মিহাদের বর্ণনা অনুযায়ী— গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, স্বাস্থ্য মাঝারি গড়নের এবং উচ্চতা প্রায় ৪ ফুট। নিখোঁজের দিন তার পরনে ছিল কমলা রঙের হাফ হাতা গেঞ্জি, হাফ প্যান্ট ও কমলা রঙের স্যান্ডেল।
পরিবারের পক্ষ থেকে মিহাদকে খুঁজে পেতে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তার খোঁজ পেতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
কোনো সহৃদয় ব্যক্তি যদি মিহাদের সন্ধান পান, তবে নিকটস্থ থানায় অথবা তার অভিভাবকের সাথে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ : ০১৩৪৪০৮৯১৯০, অথবা পত্রিকার নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।

















