অপরাধ

সংবাদ প্রকাশে ক্ষিপ্ত মুন্না সরকারের গ্যাং ‘বিপ্লব ঘোষ’, সাংবাদিক ও সাধারণ মানুষদের হুমকি!

  admin ১৭ আগস্ট ২০২৫ , ৮:৫০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

কাজী আশরাফুল হাসান : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নাম্বার ভদ্রঘাট ইউনিয়নের ছাত্রদল নেতা ও সভাপতি প্রার্থী মুন্না সরকারের অপরাধের রামরাজত্ব নিয়ে ‘জনতার আলো’ পত্রিকায় গত ১৫ আগস্ট ‘সিরাজগঞ্জের ভদ্রঘাট ছাত্রদল নেতা ‘মুন্না’র ত্রাসের রাজত্ব! তার ভয়ে আতঙ্কিত এলাকাবাসী’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, সংবাদ প্রকাশের পরপরই মুন্না সরকারের লালিত গ্যাং এর সক্রিয় সদস্য বিপ্লব ঘোষ তার পক্ষ নিয়ে  জনতার আলো পত্রিকার অফিসিয়াল নাম্বারে ফোন দিয়ে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি প্রদান করে। শুধু তাই নয়, ভিন্নমত ও অন্যায়ের প্রতিবাদকারী সাধারণ মানুষকেও হুমকির শিকার হতে হচ্ছে। বিপ্লব ঘোষ এর মোবাইল ফোন থেকে হুমকির প্রতিটি কল রেকর্ড জনতার আলো পত্রিকার অফিসে সংরক্ষিত রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রায়গঞ্জ উপজেলার নওদা শলুয়া গ্রামের বিএনপি নেতা রুবেল তালুকদারকেও একইভাবে প্রাণনাশের হুমকি দেয় ওই গ্যাং সদস্য ও বিএনপি’র নেতা পরিচয়দানকারী বিপ্লব ঘোষ। তবে, রুবেল তালুকদার, দীর্ঘদিন ধরেই এলাকায় অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন।

এ বিষয়ে সাংবাদিক ও হুমকির শিকার ব্যক্তিরা জানান, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনাটি নিয়ে ইতোমধ্যে থানায় আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদ প্রকাশের পর মুন্না সরকারের লালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে এভাবে হুমকি দেওয়াতেই প্রকাশ পায় সে একজন প্রকৃত সন্ত্রাসী। এমনকি তার মুখে স্বীকারোক্তি দেয়া প্রতিটি মামলায় সত্য বলে প্রমাণিত হচ্ছে। সিরাজগঞ্জের একটি অজপাড়া গায়ে বসে, ঢাকার একটি পত্রিকার অফিসে ফোন করে যে এভাবে হুমকি দিতে পারে, তাহলে এলাকায় সে কতটা ভয়ংকর তা আর বলার বাকি থাকে না।

হুমকির বিষয়ে মুন্না সরকারের সাথে ফোনে কথা হলে তিনি বলেন, বিপ্লব নামের কাউকে আমি চিনি না, তার সাথে আমার কোন পরিচয় বা ঘনিষ্ঠতা নেই।

স্থানীয় সচেতন মহল দাবি করেছেন—এভাবে সাংবাদিক ও সাধারণ মানুষকে হুমকি দেওয়া গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য বড় হুমকি। তারা প্রশাসনের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আরও খবর:

Sponsered content