আইন-আদালত

নওগাঁয় গাঁজা ও ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলম’কে গ্রেফতার

  admin ১৮ আগস্ট ২০২৫ , ৮:০৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : নওগাঁ জেলার মান্দা থানাধীন উত্তর শ্রীরামপুর এলাকায় গাঁজা ও ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় এক চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। আটক ব্যক্তি মোঃ আলম ইসলাম (৩২) দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

এদিন (১৮ আগস্ট ২০২৫), রাত ২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল মান্দা থানাধীন ৫ নং গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে অভিযান চালায়। এসময়, ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল, ৪টি দেশীয় রামদা অস্ত্র এবং ১টি স্যামস্যাং বাটন মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ আলম ইসলাম নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারী মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

র‍্যাবের এই অভিযানে জনগণের মধ্যে মাদক বিরোধী কার্যক্রমকে আরও দৃঢ় করতে সহায়তা প্রদান করবে।

আরও খবর:

Sponsered content