admin ২০ আগস্ট ২০২৫ , ৫:৩১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া ৭ বছরের শিশু মিহাদকে অবশেষে খুঁজে পেয়েছে তার পরিবার। জনতার আলো পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তৎপর হয় পল্লবী থানা প্রশাসন, এবং অবশেষে শিশুটি হারানোর দুইদিন পর সন্ধ্যায় রাজধানীর পল্লবী থানা থানা পুলিশ উদ্ধার করেছে তাকে।

এর আগে, গত বৃহস্পতিবার বিকেলের দিকে বাসার সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় মিহাদ। বহু খোঁজাখুঁজির পর না পেয়ে পরদিন পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)- ১৩০৪ করে শিশুটির পরিবার। এরপর থেকেই শুরু হয় তাকে উদ্ধারের চেষ্টা।
জনতার আলো পত্রিকায় “একটি হারানো বিজ্ঞপ্তি” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে এলাকাবাসী ও প্রশাসনের মধ্যে বিষয়টি নিয়ে সচেতনতা তৈরি হয়। সংবাদটির সূত্র ধরে স্থানীয় মিরপুরের এক বাসিন্দা পার্ক এলাকায় শিশুটিকে দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি পত্রিকার প্রতি কৃতজ্ঞ। আপনারা খবরটা প্রকাশ না করলে হয়তো এত তাড়াতাড়ি আমার ছেলেকে পেতাম না।
এ ঘটনায় এলাকাবাসীও স্বস্তি প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, শিশুটি এখন নিরাপদে রয়েছে এবং তাকে নিয়ে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। তবে, কীভাবে ও কেন সে ওই এলাকায় পৌঁছেছিল, তা নিয়ে তদন্ত চলছে।











