admin ২০ আগস্ট ২০২৫ , ৮:২৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক নিলয় আলমগীরের আজ শুভ জন্মদিন। টেলিভিশন নাটক, বিজ্ঞাপন ও উপস্থাপনার মাধ্যমে দর্শক হৃদয়ে বিশেষ স্থান করে নেওয়া এই প্রতিভাবান শিল্পীর জন্মদিনকে ঘিরে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে তুলছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

নাটকের জগতে দীর্ঘদিন ধরে নিজের অভিনয় দক্ষতা, প্রাণবন্ত উপস্থিতি ও বহুমুখী প্রতিভা দিয়ে আলোচনায় রয়েছেন নিলয় আলমগীর। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করলেও অল্প সময়েই নাটক ও টেলিফিল্মে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তার অভিনীত চরিত্রগুলো দর্শকের মনে আলাদা দাগ কেটে গেছে।
জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী শিল্পী ও অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ভক্তরা জানাচ্ছেন, অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিত্ব, আন্তরিকতা ও ভদ্র ব্যবহার তাকে করে তুলেছে আরও প্রিয় মানুষ।
জনতার আলো পরিবারের পক্ষ থেকে এই গুণী অভিনেতার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ হোক তার কর্মজীবন, সমৃদ্ধ হোক ভবিষ্যৎ।
















