দেশজুড়ে

মান্দায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

  admin ২১ আগস্ট ২০২৫ , ১২:৩৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মান্দায় কশব ইউনিয়নে আত্রাই নদীর গ্রামীণ বেড়িবাঁধ ভেঙে প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে কশব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, আইসিটি কর্মকর্তা কামরুল আরেফিন, কশব ইউনিয়ন পরিষদের প্রশাসক আহমেদ আলী, কশব ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম সরদার, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজুর রহমান প্রমুখ।

আরও খবর:

Sponsered content