admin ২৬ আগস্ট ২০২৫ , ৯:১৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৫ আসনের সংসদীয় প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুস সালাম থানা বিএনপির আহবায়ক এস এ সিদ্দিক সাজু, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য আবুল হোসেন আব্দুল, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবিএম এ রাজ্জাক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক গাজী মোঃ রেজওয়ান উল হোসেন রিয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন, ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এছাড়াও, অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটির প্রতিষ্ঠা হয় জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। তাই আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি নির্বাচিত হলে দেশের প্রতিটি পাড়া মহল্লার সকল সমস্যা দূর করে, নাগরিকদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে। তাই, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলীয় আনুষ্ঠানিকতা নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামের অঙ্গীকার।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















