admin ২৯ আগস্ট ২০২৫ , ১১:১৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
এম সাজেদুল ইসলাম সাগর : “মাদককে না বলুন, মাদকের কোন ছাড় নাই”, এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টা ৫ মিনিটে নবাবগঞ্জ থানার ২নং বিনোদনগর ইউনিয়নের অন্তর্গত পূর্ব জয়দেবপুর (সেন্টারপাড়া) এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মোঃ নাজমুল হুদা (৪৫), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, সাং-পূর্ব জয়দেবপুর (সেন্টারপাড়া), থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর। তাকে গ্রেফতারের পর সকাল ১০টা ৫ মিনিটে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ মতিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গাঁজাসহ গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে। মাদক কারবারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
নবাবগঞ্জ থানা পুলিশের এমন কার্যক্রমে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, এই ধরণের নিয়মিত অভিযানের মাধ্যমে এলাকায় মাদক নিয়ন্ত্রণে আসবে।

















