তথ্যপ্রযুক্তি

টোয়াব আয়োজিত দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা-বিটিটিএফ শুরু ৩০ অক্টোবর

  admin ১ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

গল্প মেলাপ্রাঙ্গনে প্রদর্শন করা হবে। এছাড়া, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে বিশেষ পুরষ্কার।

ট্যুরিজম, হসপিটালিটি এবং অ্যাভিয়েশন নিয়ে প্রতিনিয়ত প্রতিবেদন ও তথ্য দিয়ে যারা টুরিস্টদের সবসময় অবহিত করে থাকেন, সেসব সাংবাদিকদের নিয়ে থাকছে বিশেষ আয়োজন। যারা সবচেয়ে বেশি ট্যুরিজম, বিটিটিএফ-২০২৫ এর কাভারেজ এবং ট্যুরিজমের নতুন সব দিক উন্মোচন করবেন তাদের মধ্য থেকে সেরা ৩ জনকে নির্বাচন করে দেওয়া হবে বিশেষ পুরষ্কার। পুরষ্কারে থাকছে অ্যাওয়ার্ড, টোয়াবের সম্মাননা সার্টিফিকেট এবং দেশ-বিদেশ ভ্রমণের সুযোগ।

যে কোন দেশের ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যেতে দরকার দক্ষ ট্যুরিজম জনশক্তি। বাংলাদেশের প্রায় ১৬টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ১টি বেসরকারি কলেজ ও ১টি সরকারি প্রতিষ্ঠানে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে। বিটিটিএফ এসকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অধ্যয়নরত অবস্থায় ট্যুরিজমের সাথে সম্পৃক্ত করে সবার মাঝে ট্যুরিজমের হাতেকলমে অভিজ্ঞতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। তার প্রথম ধাপ হিসেবে এসকল প্রতিষ্ঠান থেকে বেশ কিছু স্বেচ্ছাসেবক এবং বিশ্ববিদ্যালয় দূত নির্বাচন করা হবে। যারা সরাসরি মেলার সাথে সরাসরি সম্পৃক্ত থাকবেন। এছাড়া, এসকল প্রতিষ্ঠান থাকে নির্বাচিত বিশ্ববিদ্যালয় দূতদের পাশ করে বের হওয়ার পর ট্যুরিজমে খাতে কাজ করার সুযোগ তৈরি করা হবে।
বিটিটিএফ মেলা কেবল বছরের একটি সময় ঢাকাকেন্দ্রিক না করে, বছরব্যাপী বাংলাদেশের বিভিন্ন টুরিস্ট জোনগুলোতে করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মেলাগুলো বিটিটিএফ জোনাল মেলা হিসেবে পরিচিতি পাবে। খুলনা, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে ২০২৬ সালে এ আয়োজন করা হবে। লোকাল ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, স্থানীয় কারুশিল্প উদ্যোক্তা এবং অন্যান্য পর্যটন স্টেকহোল্ডার এসব মেলায় এক্সিবিউটর হিসেবে অংশগ্রহণ করবেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা বলেন, বিটিটিএফ বাংলাদেশের পর্যটন খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন। দেশের পর্যটনের বিকাশে এই আয়োজনের গুরুত্ব অনেক। সরকারের পক্ষ থেকে আমরা সবাই এ আয়োজনের সাথে আছি এবং এই আয়োজনকে সফল করে তুলতে একসাথে কাজ করবো। আয়োজনের সার্বিক সফলতা কামনা করছি।

টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, টোয়াব বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন এবং বিটিটিএফ বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় পর্যটন মেলা। পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এই মেলার প্রধান উদ্দেশ্য। আমরা আশা করছি যে, এবারের পর্যটন মেলা ব্যবসায়ী, দেশি-বিদেশি পর্যটক এবং পর্যটন শিল্প-সংশ্লিষ্ট সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। এই মেলা বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসার ঘটাবে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে টোয়াব বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। এসব চুক্তির মাধ্যমে টেকসই পর্যটন, মেডিকেল ট্যুরিজম, ডিজিটাল প্রমোশন ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। টোয়াবের পার্টনার অ্যাসোসিয়েশন হিসেবে আরও যুক্ত আছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা, রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশন অব সুন্দরবন, ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং হাউজ বোট ওনার অ্যাসোসিয়েশন।

টোয়াব বিটিটিএফ ২০২৫ প্রেসমিট ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি মো. মাইনুল হাসান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক (বিপণন ও ব্রান্ডিং) মহিবুল ইসলাম, বিটিটিএফ ২০২৫ এর গোল্ড স্পন্সর আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার, অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টোয়াবের প্রথম সহ-সভাপতি আবুল কালাম আজাদ, টোয়াবের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, টোয়াবের সদ্য সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশী, টোয়াবের পরিচালকবৃন্দ, বিটিটিএফ স্টিয়ারিং কমিটির কনেভনর ও সদস্যবৃন্দ, টোয়াবের উপদেষ্টাবৃন্দ, টোয়াবের সদস্যবৃন্দ এবং টোয়াবের কোম্পানি সেক্রেটারি প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে টোয়াবের সভাপতি জনাব মো. রাফেউজ্জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আরও খবর:

Sponsered content