admin ৩ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৩২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে ভারতের মাটিতে বসে, এমনই অভিযোগ উঠেছে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্ঠ মহল দেশে থাকা নেতাকর্মীদের কখনো ছুটির দিনে মিছিল করতে, কখনো আবার ককটেল ফাটিয়ে নাশকতা সৃষ্টি করতে নির্দেশ দিচ্ছেন। সকল উস্কানিমূলক নির্দেশনা দিচ্ছেন কখনো ফোনে, আবার কখনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে একটি চক্রান্তমূলক তৎপরতা চালানো হচ্ছে। দেশের অভ্যন্তরে শান্তিপূর্ণ রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড বানচাল করে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করাই এ পরিকল্পনার মূল উদ্দেশ্য।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সীমান্তবর্তী অঞ্চলে একাধিক বৈঠক করেছে পালাতো এই আওয়ামী লীগ এর নেতা কর্মীরা, যেখানে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে নানা ধরনের নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় হঠাৎ করেই রাজধানীসহ বিভিন্ন জেলায় মিছিল-মহড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জনগণের আস্থা হারিয়ে আওয়ামী লীগ এখন বিদেশের মাটিকে ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পথ বেছে নিয়েছে। এর মাধ্যমে তারা আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। জনগণকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

















