আইন-আদালত

মহাদেবপুরে র‌্যাবের অভিযানে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ৪

  admin ৩ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মহাদেবপুর উপজেলার হামিদপুর গ্রাম থেকে দুর্লভ কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—হামিদপুর গ্রামের মৃত অশ্বিনী কুমারের ছেলে গৌতম চন্দ্র মন্ডল (৪৫), ভালাইন গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. আশিক ইসলাম (৩৯), একই গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন (৩৪) ও মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে এই চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে তা সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটিও পাচারের উদ্দেশ্যেই নিজেদের কাছে রেখেছিল তারা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে তাদের মহাদেবপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরও খবর:

Sponsered content