বিনোদন

কপালে আঘাতের চিহ্ন, মুখ অস্বাভাবিক ফোলা, উরফির রহস্যজনক পোস্ট

  admin ৯ সেপ্টেম্বর ২০২৫ , ১১:০৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

বলিউড অভিনেত্রী উরফি জাভেদ, যিনি তার নিজের ফ্যাশন সেন্স এবং সাহসী স্টাইল স্টেটমেন্টের জন্য সোশাল মিডিয়ায় সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। বিভিন্ন সময়ে অভিনব পোশাক, চমকপ্রদ লুক এবং নির্দ্বিধায় প্রকাশিত মতামতের মাধ্যমে তিনি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবার সেই উরফিকে ঘিরে শোনা যাচ্ছে নতুন এক গুঞ্জন।

সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একাধিক সেলফি শেয়ার করেছেন উরফি। যেখানে তার চোখে পানি দেখা গেছে। সেই সঙ্গে কপালে দেখা গেছে আঘাতের চিহ্ন। তবে এই আঘাতের কারণ বা তার কান্নার পেছনের ঘটনা সম্পর্কে কিছুই জানাননি তিনি।

এর পাশাপাশি উরফি গণেশ চতুর্থী উদযাপনের কিছু ঝলকও শেয়ার করেছেন। তবে কান্নাচোখের ছবিগুলোই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভক্তরা কমেন্ট সেকশনে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন।

উরফি সম্প্রতি নিজের ভক্তদের আরো একবার মুগ্ধ করেছেন রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স’-এ বিজয়ী হয়ে। নিকিতা লুথরের সঙ্গে জুটি বেঁধে তিনি ৪ জুলাই শোয়ের খেতাব জেতেন এবং দুজনে মিলে পান ৭০.০৫ লঅখ টাকার পুরস্কার।

আমাজন প্রাইম ভিডিওর এই জনপ্রিয় রিয়্যালিটি শো শুরু হয়েছিল ২০ জন তারকা এবং ইনফ্লুয়েন্সারকে নিয়ে। উত্তেজনাপূর্ণ এক ফাইনালের শেষে উরফি এবং নিকিতা কৌতুকশিল্পী হর্ষ গুজরালকে হারিয়ে শিরোপা দখল করেন। করণ জোহর সঞ্চালিত এই শোয়ে অংশ নিয়েছিলেন আরো অনেক জনপ্রিয় মুখ।

যেমন করণ কুন্দ্রা, রাজ কুন্দ্রা, রাফ্তার, জাসমিন ভাসিন, অংশুলা কাপুর, মহিপ কাপুর, জান্নাত জুবাইর এবং সুধাংশু পান্ডে প্রমুখ।

আরও খবর:

Sponsered content