admin ১১ সেপ্টেম্বর ২০২৫ , ৩:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
এবারের এশিয়া কাপে নিজের প্রথম ওভারেই উইকেট পেয়েছেন বাংলাদেশের স্ট্রোকবোলার তাসকিন আহমেদ। আজ বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ আগে ফিল্ডিংয়ে নামলে প্রথম ওভারে শিকার ধরেন ডানহাতি এই পেসার।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে হংকং ওপেনার অংশুমান রথকে কট বিহাইন্ড করেন তাসকিন। প্রথমে জোরালো আবেদন করলেও আম্পায়ার আঙুল তোলেননি। পরে অধিনায়ক লিটন দাসের আবেদনের প্রেক্ষিতে রিভিউ দেখে সিদ্ধান্ত বদলাতে হয় আম্পায়ারকে। ফলে ৫ বলে ৪ রানে থাকতেই সাজঘরে ফিরতে হয় অংশুমানকে।
এই প্রতিবেদন লেখার সময় হংকংয়ের সংগ্রহ ২ ওভারের খেলা শেষে ১ উইকেটে ১৩ রান। জিসান আলি ও বাবর হায়াত দুজনই ১ রানে অপরাজিত।











