admin ১২ সেপ্টেম্বর ২০২৫ , ১২:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাহমুদুল হাসান : গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গাজীপুর সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা সংলগ্ন হোটেল নিরিবিলির সামনে একজন ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। সংবাদ পেয়ে সকাল ১০টা ১৫ মিনিটে র্যাব-১ এর আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় মো. আব্দুল ওয়াদুদ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি লক্ষীপুর সদর থানার দিঘলী এলাকার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর সদর থানার ছতর বাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।


অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় একনালা বন্দুক, একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড, একটি চামড়ার ব্যাগ এবং নগদ দুই হাজার সাতশ’ পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

















