বিনোদন

মিশা সওদাগরের মৃত্যুর গুজব, যা বললেন অভিনেতা

  admin ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ১:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে খলনায়ক হিসেবে জনপ্রিয় হন। সাধারণত খল অভিনেতাদের বাঁকা চোখে দেখা হলেও তার ক্ষেত্রে তেমনটা হয়নি। বর্তমানে তিনি ঢালিউডের প্রথম সারির খল অভিনেতা। বলছি মিশা সওদাগরের কথা। তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় দর্শক মাতাচ্ছেন এই অভিনেতা। এখন পর্যন্ত সাড়ে ৯ শতাধিক সিনেমায় অভিনয় করে রেকর্ড গড়েছেন তিনি।

এদিকে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর গুজব। সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর আর নেই। ভিডিওটি দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এ প্রসঙ্গে মিশা সওদাগরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরটিভিকে বলেন, এ নিয়ে কি বলা উচিত ঠিক বুঝতে পারছি না। এমন গুজবে আমি খুবই ব্রিবত। কারণ, এর আগেও এমন গুজব ছড়ানো হয়েছিল। গত দুই দিন আগে আমি আমেরিকা থেকে দেশে এসেছি। আমার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং চলতি সপ্তাহে শুরু করব। সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি। তার মধ্যে এমন একটি গুজব ছড়িয়ে গেছে। সকলের উদ্দেশ্য বলতে চাই— আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়ায় সুস্থ ও ভালো আছি। অহেতুক কেউ গুজব ছড়াবেন না এবং কান দিবেন না। আমার জন্য সবাই দোয়া করবেন।

এবারই প্রথম নয়, এর আগেও এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল বেশ কয়েকবার। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন মিশা সওদাগর। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা।

প্রসঙ্গত, মিশা সওদাগর ঢালিউডের অন্যতম জনপ্রিয় খল-অভিনেতা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও তিনি সুস্থ আছেন এবং এমন ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও খবর:

Sponsered content