জাতীয়

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

  admin ২০ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৪৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা ৩০ মিনিটে যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার লিচুবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

তাদের হাসপাতালে নিয়ে আসা ইবার বোন ফারজানা আক্তার বলেন, রাত দেড়টার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দে বাসার এসি বিস্ফোরণ হয়। এতে আমার বোন দুই ভাগ্নে, বোনের স্বামী দগ্ধ হন।

আরও খবর:

Sponsered content