জাতীয়

মেট্রোরেলে যুক্ত হচ্ছে নতুন আরো ১০ ট্রেন, চলবে রাত ১০টার পরও

  admin ২১ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

জানতে যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. হাদিউজ্জামান ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বলেন, মেট্রোর পেছনে বিপুল অর্থ ব্যয় করা হলেও যাত্রীচাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ দেওয়া যাচ্ছে না। এখন কোচ বাড়ানোর ক্ষেত্রে নানা টেকনিক্যাল কারণ বা অজুহাত সামনে আনা দুঃখজনক। কারণ, মেট্রো যখন পরিকল্পনা ও যাচাই করা হয়েছিল, তখন থেকেই ৮টি কোচের হিসাব ধরে প্রকল্পটি করা হয়। এমনকি প্ল্যাটফর্মগুলোও সে অনুযায়ী নির্মাণ করা হয়েছে। আর প্ল্যাটফর্ম নির্মাণে সরকারের ব্যয়ও হয়েছে। তাই বর্তমান যে সমস্যার কথা বলা হচ্ছে, সেগুলো আগেই সমাধান করা উচিত ছিল। যাচাই-বাছাইয়ের মূল উদ্দেশ্যই থাকে প্রকল্পটি যেন ভবিষ্যতে কার্যকর থাকে এবং কোনো বড় ধরনের অসুবিধা তৈরি না হয়।

তিনি আরও বলেন, মেট্রোর ক্ষেত্রে বেশি ট্রিপ চালানোর চেয়ে কোচ সংখ্যা বাড়ানো জরুরি। কারণ, যখনই তিন–চারটি অতিরিক্ত ট্রেন চালানো হবে, তখনই বিদ্যুৎ বিল বেড়ে যাবে। মেট্রো আসলে একটি অত্যন্ত এনার্জি-হাঙরি পরিবহন ব্যবস্থা। হেডওয়ে এক মিনিট কমিয়ে দিলেই বিদ্যুৎ খরচ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

আরও খবর:

Sponsered content