খেলাধুলা

বোলিংয়ে দুর্দান্ত কাম ব্যাক টাইগারদের, ১৬৮ রানের পুঁজি ভারতের

  admin ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৪৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চলমান এশিয়া কাপে রীতিমতো উড়ছে ভারত। ব্যাট হাতে প্রতিপক্ষদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে দেশটির ব্যাটাররা। সেই ধারাবাহিকতা ধরে রেখে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুরুটাও করেছিল দুর্দান্ত। কিন্তু টাইগার বোলারদের দুর্দান্ত কাম ব্যাকে ১৬৮ রান করতে পেরেছে ভারত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে দ্রুত রান তুলতে থাকেন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। দুজনের তাণ্ডবে পাওয়ার প্লেতে ৭২ রান তোলে ভারত। তবে ইনিংস লম্বা করতে পারেননি গিল।

১৯ বলে ২৯ রান করে রিশাদের বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ২৫ বলে ফিফটি তুলেন নেন তরুণ অভিষেক শর্মা। তিনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি শিভম ডুবে। ৩ বলে ২ রান করেন তিনি।

কিন্তু বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন অভিষেক। তবে ১২তম ওভারের প্রথম বলে রান আউটের ফাঁদে পড়েন তিনি। ৩৭ বলে ৭৫ রানের ক্যামিও খেলে ফেরেন তিনি। একই ওভারের শেষ বলে জাকেরের হাতে ক্যাচ তুলে দেন সূর্যকুমার।

এরপর ৭ বলে ৫ রান করে তিলক ভার্মা আউট হলে দলীয় ১২৯ রানে ৫ উইকেট হারায় ম্যান ইন ব্লুরা। তবে শেষ দিকে দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া। তার ২৯ বলে ৩৮ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রানের পুঁজি পায় ভারত।

বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেন রিশাদ হোসেন। এ ছাড়াও তানজিম সাকিব, সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান নেন একটি উইকেট।

আরও খবর:

Sponsered content