অপরাধ

জনতার আলো’ নামে অসংখ্য আইডি খুলে প্রতারণা, কর্তৃপক্ষের আইনি পদক্ষেপের প্রস্তুতি

  admin ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ৯:২৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

আরিফুল ইসলাম : স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টাল ‘জনতার আলো’ (janataralo.com) গত ১৬ সাল থেকে  বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক মহলে আস্থা অর্জন করেছে। বিভিন্ন সময়ে সমাজের অপকর্মকারীদের মুখোশ উন্মোচন করেও ব্যাপক আলোচনায় এসেছে এই পত্রিকাটি। তাই এটির সুনাম নষ্ট করতে এই চক্রটি উঠে পড়ে লেগেছে বলে ধারণা করছি।

এগুলো প্রকৃত জনতার আলো’র পেজ এবং পত্রিকা: 

তবে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক প্রতারক চক্র ‘জনতার আলো’ নাম ও লোগো হুবহু নকল করে অসংখ্য ফেসবুক আইডি ও পেজ চালু করেছে। শুধু তাই নয়, মূল নাম থেকে সামান্য পরিবর্তন এনে ‘জনতা আলো’ (janata alo) নামে একটি ভুয়া ওয়েবসাইটও খোলা হয়েছে। উক্ত ওয়েবসাইটে কোনো ফোন নাম্বার বা ঠিকানা ব্যবহার করা হয়নি, যা এর ভুয়া পরিচয়কে আরও স্পষ্ট করে তোলে।

প্রতারণাকারীরা এসব ভুয়া পেজে প্রতিনিয়ত অশালীন ও বিভ্রান্তিকর কন্টেন্ট ও নিউজ কার্ড প্রকাশ করছে, যা জনতার আলোর নাম ক্ষুণ্ন করছে এবং পাঠকদের বিভ্রান্ত করছে। এতে করে মূল পত্রিকার সুনাম নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

নাম সর্বস্ব ভুয়া ‘জনতা আলো’ অশ্লীলতা ছড়াচ্ছে:

জনতার আলো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৃত janataralo.com ছাড়া অন্য কেউ ‘জনতার আলো’র পরিচয় দিলে তাৎক্ষণিকভাবে পত্রিকার অফিসিয়াল ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এ প্রসঙ্গে পত্রিকার পক্ষ থেকে বলা হয়, “আমরা আশঙ্কা করছি, এসব চক্র জনতার আলো’র নাম ভাঙিয়ে নানা অপকর্ম চালাতে পারে। এ বিষয়ে প্রশাসন ও তথ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। ইতোমধ্যে ভুয়া আইডি, পেজ ও ওয়েবসাইটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

স্বনামধন্য পত্রিকাগুলোর সাথে নাম হুবহুব মিলিয়ে একটি নাম সর্বস্ব অনলাইন পত্রিকা খুলে বিভ্রান্তিকর নিউজ প্রকাশ এর মাধ্যমে প্রশ্নবিদ্ধ হচ্ছে গণমাধ্যম এবং প্রশ্নবিদ্ধ হচ্ছে সাংবাদিকতা। এখন এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নিয়া জরুরী।

বিশ্লেষকরা মনে করছেন, অনলাইন সংবাদমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাবকে কাজে লাগিয়ে প্রতারক চক্রগুলো এ ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে এটি মিডিয়া খাতের সুনাম ক্ষুণ্ন করতে পারে।

আরও খবর:

Sponsered content