গণমাধ্যম

সাংবাদিক রাশিদুল ইসলামের মাতার মৃত্যুতে সিসাস’র শোক

  admin ২ অক্টোবর ২০২৫ , ৬:১১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি (সিসাস) এর সিনিয়র সদস্য ও দৈনিক নয়াদিগন্তের স্পেশাল কপিরাইট এডিটর রাশিদুল ইসলামের মাতা রাশিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

আজ বৃহস্পতিবার বাদ আছর মিরপুর ২ এর রুপালি হাউসিং প্রজেক্ট এর আল মদিনা জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

সিরাজগঞ্জে তার পৈতৃক নিবাস, সিরাজগঞ্জ শহরের মোক্তার পাড়া এলাকায়।

রাশিদুল ইসলামের মাতার মৃত্যুতে সিসাস এর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি কাওসার আজম এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সিসাস নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও খবর:

Sponsered content