দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি থেকে জামায়াতে যোগ দিলেন ২৮ নেতাকর্মী

  admin ৬ নভেম্বর ২০২৫ , ৮:৪৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আহুড়া গ্রামের বিএনপি নেতা মো. মতিউর রহমানসহ ২৮ জন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সহযোগী সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. আহসান হাবীব, নায়েবে আমীর আলহাজ্ব মনিরুল ইসলাম, সেক্রেটারি মো. মাহমুদুল হাসান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শাকিল আহমেদসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন মো. মতিউর রহমান, মো. হযরত আলী, আবু বক্কর, মো. জারজিস আলী, মো. আমিরুল, মো. মশিউর রহমান, মো. রবিউল, আলী হাসান, মো. আশরাফুল, আবুল সাত্তার, মো. লিটন, মো. কাজল আলী, মো. শামীম আলী, মো. মেহেদী হাসান, কামাল উদ্দিন, মো. মামুন, মো. মনিব, মো. বকুল, মোতাহার, মো. একরামুল, মো. মকুল, মো. জিল্লু চেনু, মো. ইউনুস ও মো. সেলিমসহ আরও অনেকে।

বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া মতিউর রহমান বলেন, “আমি আগে বিএনপি করতাম, তবে এখন জামায়াতে ইসলামীতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। বিষয়টি জানালে আমার আত্মীয়স্বজন ও সহযোগীরাও আমার সঙ্গে যোগদানের সিদ্ধান্ত নেন।”

ফতেপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আহসান হাবীব বলেন, “দাওয়াতী কার্যক্রমের অংশ হিসেবে আমরা তাদের আহ্বান জানিয়েছিলাম। তারা আমাদের দাওয়াতে সাড়া দিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আগামী দিনে তারা জামায়াতের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করছি।”

এ বিষয়ে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইরুল ইসলাম বলেন, “আমি এখনো এ বিষয়ে নিশ্চিত নই। মতিউর রহমান গতকালও আমাদের সঙ্গে মিটিংয়ে ছিলেন। বিষয়টি যাচাই করে দেখছি।”

স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ মনে করছেন, এই যোগদানের মাধ্যমে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন গতির সূচনা হবে।

আরও খবর:

Sponsered content