দেশজুড়ে

নওগাঁর পত্নীতলার কৃতি সন্তান আফরোজা আক্তার সাতক্ষীরার ডিসি নিযুক্ত

  admin ১০ নভেম্বর ২০২৫ , ৯:২৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুরের কৃতি সন্তান আফরোজা আক্তার (স্নিগ্ধা) সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ২৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারের একজন দক্ষ ও কর্মদক্ষ কর্মকর্তা।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। আফরোজা আক্তার নজিপুরের মাদ্রাসাপাড়া এলাকার আমজাদ হোসেনের মেয়ে।

জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নিজ জেলার মানুষের জন্য গর্বের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও খবর:

Sponsered content