দেশজুড়ে

অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না, যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন : ডিএমপি কমিশনার

  admin ১১ নভেম্বর ২০২৫ , ১১:২১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

ঢাকা নগরবাসীকে অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না। নিজের মোটরসাইকেল ও যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন। কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কি না তা খেয়াল রাখবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘ঢাকা মহানগরীর চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, অন্যের মোটরসাইকেল ও যানবাহন ভাড়া নিয়ে কোনো দুর্বৃত্ত নাশকতা না করতে পারে সেজন্য যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করে নেবেন। সন্দেহজনক কাউকে দেখলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানাবেন।

ডিএমপি কমিশনার বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭টি মামলা ও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। অক্টোবর থেকে ১৪টি ঝটিকা মিছিল করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। অক্টোবর থেকে ঢাকায় এ পর্যন্ত ৫৫২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।

নাশকতা যারা করে তাদের প্রতিহত করবে ঢাকাবাসী বলেও উল্লেখ করেন ঢাকার পুলিশ কমিশনার।

আরও খবর:

Sponsered content