অপরাধ

রাজধানীর পল্লবীর এভিনিউ-৫ এ কসটেপ মোড়ানো ভুয়া ককটেল নিক্ষেপ: এলাকায় আতঙ্ক

  admin ১৩ নভেম্বর ২০২৫ , ৪:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

প্রান্ত পারভেজ : ​বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবীর এভিনিউ-৫ এলাকায় লাল কসটেপ মোড়ানো একটি ভুয়া বস্তু নিক্ষেপ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে এক দুর্বৃত্ত। সাধারণ মানুষ এটিকে ককটেল মনে করে ভয় পেয়ে যায়, যার ফলে এলাকায় মুহূর্তের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে দ্রুতগামী একটি ব্যাটারি চালিত রিকশার ওপর থেকে বস্তুটি ছুঁড়ে মারা হয়। বস্তুটি মাটিতে পড়ার পর সামান্য ধোয়া বের হয় সেটি থেকে, আবার দেখতেও ককটেলের মতো মনে হওয়ায় সঙ্গে সঙ্গে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপত্তার জন্য দ্রুত সরে যেতে শুরু করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পল্লবী থানা পুলিশ।​দায়িত্ব রত পুলিশ জানান এটি ছিল নিছকই আতঙ্ক সৃষ্টির চেষ্টা। ​ঘটনাস্থল পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষার পর পল্লবী থানা পুলিশ নিশ্চিত করেছে যে, নিক্ষিপ্ত বস্তুটি কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না।

​এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) ‘জনতার আলোকে’ জানান, “লাল কসটেপ পেঁচানো একটি ভুয়া ককটেল মেরে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এর ভিতরে কোনো ধরনের ক্ষতিকারক বারুদ বা অন্য কোনো বিস্ফোরক সামগ্রী ছিল না।

​পুলিশ কর্মকর্তা আরও বলেন, এটি নিছকই জনমনে ভয়ভীতি সঞ্চার এবং এলাকায় অস্থিরতা সৃষ্টির একটি অপচেষ্টা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান।

​বর্তমানে পল্লবী এভিনিউ-৫ এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আরও খবর:

Sponsered content