admin ২ ডিসেম্বর ২০২৫ , ৪:২৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মো. সাইফুল ইসলাম সানতু। সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে জেলা পুলিশ, সিরাজগঞ্জের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জনাব মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সিরাজগঞ্জ।

পরিচিতি ও দিক-নির্দেশনা
যোগদানের পর নবাগত পুলিশ সুপার সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সের সাথে পরিচিত হন। এরপর তিনি জেলার সার্বিক দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পরপরই কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জগণ অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য ইউনিট ইনচার্জগণের সাথে একটি বিশেষ অপরাধ সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি উপস্থিত অফিসারদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এই বিশেষ সভায় মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এছাড়াও সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জগণ, অন্যান্য ইউনিট ইনচার্জগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচিতি
মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) একজন অত্যন্ত অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা। সিরাজগঞ্জ জেলায় যোগদানের পূর্বে তিনি সর্বশেষ পুলিশ সুপার, চট্টগ্রামে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি টাঙ্গাইল জেলার পুলিশ সুপারের দায়িত্বও পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে তিনি ২৭ তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে এএসপি হিসেবে যোগদান করেন।
নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদানে সিরাজগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।

















