admin ৪ ডিসেম্বর ২০২৫ , ৭:৪১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সু-স্বাস্থ্য কামনায় ঢাকা মহানগর উত্তর, পল্লবী থানা তাঁতীদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর, ২০২৫) বাদ এশা মিরপুর-১০ নাম্বার বাইতুস সালাত জামে মসজিদে এই পবিত্র অনুষ্ঠানটি পালিত হয়।
কর্মসূচির মূল উদ্দেশ্য
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাঁর দ্রুত আরোগ্য লাভ এবং দীর্ঘায়ু কামনা করে এই বিশেষ কর্মসূচির আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয় এবং এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা তাঁতীদলের সদস্য সচিব মো. জাহিদ মুন্সী ও পল্লবী থানা তাঁতিদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন। এছাড়াও বাইতুস সালাত জামে মসজিদ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তাদের মন্তব্য
অনুষ্ঠানে মো. জাহিদ মুন্সী বলেন, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আজ ভীষণ অসুস্থ। তাঁর রোগমুক্তি কামনায় আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি। আমরা বিশ্বাস করি, দেশের লাখো জনতার দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
মোনাজাত শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। এছাড়াও, মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন তারা।











