admin ৬ ডিসেম্বর ২০২৫ , ৮:৪৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানাধীন সবুজ বাংলা আবাসিক এলাকা থেকে গতকাল, শুক্রবার, সকাল ৯টার দিকে সেতারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা মহিলা নিখোঁজ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সকালবেলা ঘর থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার সময় সেতারা বেগমের পরনে ছিল একটি ফ্রেশ হলুদ রঙের শাড়ি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি আর মাইকিং করার পরেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনেরা।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন বা এই বিষয়ে কোনো তথ্য জানতে পারেন, তবে অবিলম্বে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনার সামান্য তথ্য একজন নিখোঁজ ব্যক্তিকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।
যোগাযোগের নম্বর: 01675789760, (০১৬৭৫৭৮৯৭৬০)
অথবা স্থানীয় পল্লবী থানা, অথবা পল্লবী থানাধীন সবুজ বাংলা আবাসিক এলাকায় যোগাযোগ করুন।

















