admin ৯ ডিসেম্বর ২০২৫ , ২:৫২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি : নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও ডিজিটাল সুরক্ষাএ প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর সারা দেশের মতো উল্লাপাড়ায়ও বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনটি অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ হলরুমে।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম রোকেয়ার চিন্তা-চেতনা আজও নারীর অগ্রযাত্রার প্রেরণা। তিনি নারীর শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরেন। একই সঙ্গে পরিবার ও সমাজের সবাইকে নারীবান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া মডেল থানার ওসি নুরে আলম এবং সাংবাদিক মোহাম্মদ আনিসুর রহমান লিটনসহ আরও অনেকে। বক্তারা বলেন, নারীর আর্থ-সামাজিক অবস্থান সুদৃঢ় করতে আইনি জ্ঞান, ডিজিটাল নিরাপত্তা সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তব্যগুলোতে উঠে আসে বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে নারীদের আত্মত্যাগের কথা।

















