দেশজুড়ে

রাজধানীর ভাসানটেক আর্মি ক্যাম্পের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  admin ১১ ডিসেম্বর ২০২৫ , ৪:৪৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

প্রান্ত পারভেজ : শীতে কাঁপতে থাকা রাজধানীর ভাসানটেক এলাকার স্বল্প আয়ের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড এর অধিনস্থ ভাসানটেক আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় শীতার্ত জনগোষ্ঠীর মাঝে উষ্ণতার পরশ পৌঁছে দিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের কষ্ট লাঘবের মহৎ লক্ষ্য নিয়ে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। শীতবস্ত্র বিতরণের সময় সুবিধাভোগী দরিদ্র নারী-পুরুষদের চোখে-মুখে ছিল আনন্দ ও কৃতজ্ঞতার ছাপ। তারা সেনাবাহিনীর এই ধরনের উদ্যোগকে উষ্ণ অভ্যর্থনা জানান।

​ভাসানটেক আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, দেশের সেবার পাশাপাশি আর্তমানবতার সেবায় সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দরিদ্র মানুষের জীবনযাত্রায় যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়, তা মোকাবিলায় সামর্থ্য অনুযায়ী সহায়তা প্রদান করা সেনাবাহিনীর মানবিক দায়বদ্ধতার অংশ।

​৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড এর এই পদক্ষেপ কেবল শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং এটি সেনাবাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানবিক সহায়তা নিশ্চিত করতে এবং সামাজিক দায়বদ্ধতা পূরণে সেনাবাহিনীর এই ধরনের উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

আরও খবর:

Sponsered content