admin ১৩ ডিসেম্বর ২০২৫ , ১১:১৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
এম সাজেদুল ইসলাম সাগর : ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে দিনাজপুরের নবাবগঞ্জের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনতা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের এনসিপি অফিসের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে থানা গেট পার হয়ে পরে মিছিলটি ডাক বাংলা মোড় প্রদক্ষিণ করে একাত্তর চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন,ওসমান হাদির ওপর হামলা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। এ ঘটনার নেপথ্যের হোতাদেরও আইনের আওতায় আনতে হবে। তারা দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, হাদির ওপর হামলা কেন? সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও আমার ভাই হাসপাতালে-ইনটেরিম কী করে? লাগছে গুলি হাদির গায়,আমরা আছি লাখো ভাই। হাদির গায়ে গুলি কেন প্রশাসন জবাব দে? হাদি ভাইয়ের কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে।আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারেনা।
বিক্ষোভ মিছিলে নাজীব, জাহিদ হাসান, তরিকুল ইসলামসহ প্রায় দেড় শতাধিক সংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

















