admin ১৫ ডিসেম্বর ২০২৫ , ৪:১৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা শরিফ ওসমান হাদী’র দ্রুত আরোগ্য কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, সিরাজগঞ্জের রায়গঞ্জ পাঙ্গাসী ইউনিয়ন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ ডিসেম্বর রবিবার বাদ ইশা রামেশ্বরগাঁতী বাজার চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। পাঙ্গাসী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ ইব্রাহিম সরকারের সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়গঞ্জ উপজেলা সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে শরিফ ওসমান হাদি ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করে তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুফতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক জনাব মেরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম সালাউদ্দিন হাসিনুর, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তরিকুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি আব্দুল কাইয়ূম প্রমুখ।
বক্তারা সকলেই শরিফ ওসমান হাদী’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
আলোচনা সভার সমাপ্তিতে শরিফ ওসমান হাদির সুস্বাস্থ্য কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামীর ৫ নং ওয়ার্ড সহ-সভাপতি মাওলানা আব্দুস শুকুর।

















