দেশজুড়ে

দিনাজপুর-৬ আসনে জামায়াতের মনোনয়ন নিলেন আনোয়ারুল ইসলাম

  admin ২৬ ডিসেম্বর ২০২৫ , ১০:০৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

এম সাজেদুল ইসলাম সাগর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম-এর কাছ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।

এ সময় দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক,ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর:

Sponsered content