অর্থনীতি

রাকাব নওগাঁ জোনের সর্বোচ্চ মুনাফা অর্জন : জোনাল ব্যবস্থাপককে ফুলেল শুভেচ্ছা

  admin ১ জানুয়ারি ২০২৬ , ১২:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু : অর্ধবার্ষিক হিসাব সমাপনী ২০২৫-এ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ১৮টি জোনের মধ্যে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে নওগাঁ জোন। এ সাফল্যের পেছনে নওগাঁ জোনের আওতাধীন ৩০টি শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম ও পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই সফল অর্জনে দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব প্রদান করেছেন নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন। তাঁর কার্যকর দিকনির্দেশনা, সুসমন্বয় এবং সময়োপযোগী সিদ্ধান্তের ফলে অর্ধবার্ষিক হিসাব সমাপনীতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে নওগাঁ জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও জোনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন বলেন, “এই সাফল্য আমার একার নয়। নওগাঁ জোনের প্রতিটি শাখার কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও আন্তরিকতার ফলেই আমরা আজ সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পেরেছি। ভবিষ্যতেও গ্রাহকসেবা, ঋণ আদায় ও ব্যাংকের স্বার্থ রক্ষায় সবাই একইভাবে দায়িত্বশীল থাকলে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব হবে।”

রাকাব নওগাঁ শাখার ব্যবস্থাপক মো.শাহীন আলম বলেন,“জোনাল ব্যবস্থাপকের সঠিক নেতৃত্ব ও সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই নওগাঁ জোন এই সাফল্য অর্জন করেছে। আমরা আশা করছি, আগামী জুন ২০২৬-এর বার্ষিক হিসাব সমাপনীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

এ সময় আগামী দিনের লক্ষ্য পূরণে আরও আন্তরিকতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নওগাঁ জোনের কর্মকর্তা-কর্মচারীরা।

আরও খবর:

Sponsered content