অপরাধ

‘জনতার আলো’ পত্রিকা থেকে সিরাজগঞ্জের শিক্ষানবিশ প্রতিনিধি ‘রুবেল’ তালুকদারকে অব্যাহতি

  admin ৫ জানুয়ারি ২০২৬ , ৪:২৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক : ​পত্রিকার শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বসবাসরত শিক্ষানবিশ প্রতিনিধি রুবেল তালুকদারকে ‘জনতার আলো’ পত্রিকা থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

অব্যাহতির কারণ

​সাম্প্রতিক সময়ে রুবেল তালুকদারের বিরুদ্ধে ‘জনতার আলো’ পত্রিকার নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে অবৈধ কর্মকাণ্ড ও অনৈতিক সুবিধা গ্রহণ এবং মাদকের সাথে জড়িত রয়েছে বলে একাধিক লিখিত ও মৌখিক অভিযোগ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এবং পত্রিকার সুনাম ক্ষুণ্ণ করায় জনতার আলো কর্তৃপক্ষ তাকে উক্ত পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশনা

​আজ (৫ জানুয়ারি, ২০২৬) থেকে জনতার আলো পত্রিকার সাথে রুবেল তালুকদারের কোনো প্রকার পেশাগত বা দাপ্তরিক সম্পর্ক নেই। তার কোনো ব্যক্তিগত বা অনৈতিক কর্মকাণ্ডের দায়ভার জনতা আলো কর্তৃপক্ষ বহন করবে না।

​১. রুবেল যদি কোথাও জনতার আলো’র সাংবাদিক পরিচয় দিয়ে কোনো কাজ করার চেষ্টা করেন, তবে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার অনুরোধ জানানো হয়েছে।
২. তার বিষয়ে কোনো অভিযোগ বা তথ্যের প্রয়োজন হলে সরাসরি পত্রিকার প্রধান কার্যালয়ে অথবা ওয়েবসাইটে থাকা অফিসিয়াল মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

​জনতার আলো কর্তৃপক্ষ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখতে এবং এ ধরণের অপতৎপরতা রুখতে সর্বদা আপোষহীন।

​বিনীত, সম্পাদক ও প্রকাশক
জনতার আলো

আরও খবর:

Sponsered content