admin ১৩ জানুয়ারি ২০২৬ , ৯:৪৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
স্মার্টফোন আলোকচিত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার অঙ্গীকার নিয়ে দেশের বাজারে আসছে অপো’র বহুল প্রতীক্ষিত ‘রেনো১৫ সিরিজ ফাইভজি’। অফিশিয়াল লঞ্চের আগেই আজ থেকে বাংলাদেশে ডিভাইসটির প্রি-অর্ডার শুরু হয়েছে। উদ্ভাবনী ইমেজিং প্রযুক্তি এবং নান্দনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি এই সিরিজটি প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার ও লটারি জেতার সুযোগ।

রেনো সিরিজের বিশেষত্ব বরাবরই এর ক্যামেরা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। অপো জানিয়েছে, নতুন এই সিরিজে চারটি মূল উদ্ভাবন থাকছে: ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি: গ্রুপ সেলফি বা ভ্রমণের দৃশ্য ধারণে মিলবে বিস্তৃত ও নিখুঁত ফ্রেম। ৩.৫এক্স টেলিফটো ভাইব পোর্ট্রেট: সাধারণ ছবিকেও প্রফেশনাল ও সিনেম্যাটিক রূপ দিতে সক্ষম এই লেন্স। এআই পোর্ট্রেট গ্লো: কৃত্রিমতা ছাড়াই প্রাকৃতিক উজ্জ্বলতা এবং স্কিন টোন ঠিক রাখতে কাজ করবে এই ইন্টেলিজেন্ট অ্যালগরিদম। ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও: নড়াচড়া বা স্বল্প আলোতেও পাওয়া যাবে স্থির ও ঝকঝকে ভিডিও ফুটেজ।
প্রি-অর্ডারে বিশেষ সুবিধা ও অফার
প্রি-অর্ডার করা গ্রাহকদের জন্য অপো নিশ্চিত উপহার হিসেবে দিচ্ছে এক জোড়া টিডব্লিউএস ইয়ারবাড এবং ২,০০০ টাকা পর্যন্ত গোজায়ান ট্রাভেল কুপন। এ ছাড়া ‘নিউ ইয়ার মেগা লটারি অফারে’ অংশ নিয়ে গ্রাহকরা লাখ টাকার ড্রিম ট্রিপ, অপো এনকো বাডস৩ প্রো, ওয়াচ এক্স২ এবং রুম হিটারের মতো পুরস্কার জিতে নিতে পারেন।
সহজ কিস্তি ও সুরক্ষা সেবা
ক্রেতাদের সুবিধার্থে ১৪টি ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা দিচ্ছে অপো। পাশাপাশি ‘টপপে’র মাধ্যমে মাসিক মাত্র ২,৮১৫ টাকায় ৯ মাসের কিস্তিতেও ফোনটি কেনা যাবে। দীর্ঘমেয়াদী সুরক্ষায় প্রি-অর্ডারের সাথে থাকছে ১ বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন প্ল্যান এবং অতিরিক্ত
১ বছরের ওয়ারেন্টি সুবিধা।
অপো বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “রেনো১৫ সিরিজ ফাইভজি আমাদের ইমেজিং উৎকর্ষের এক অনন্য প্রতিফলন। আমরা চাই গ্রাহকরা অফিশিয়াল লঞ্চের আগেই এই উন্নত প্রযুক্তির অভিজ্ঞতা লাভ করুক।”
দেশজুড়ে অপোর আউটলেটগুলোতে সীমিত সময়ের জন্য এই প্রি-অর্ডার চলবে। খুব শীঘ্রই এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডিভাইসটির পূর্ণাঙ্গ ডিজাইন ও স্পেসিফিকেশন উন্মোচন করা হবে।

















