তথ্যপ্রযুক্তি

সমুদ্রের বিশালতায় প্রযুক্তির প্রদর্শনী: কক্সবাজারে উন্মোচিত অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

  admin ১৯ জানুয়ারি ২০২৬ , ৮:২৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি। দিগন্তবিস্তৃত আকাশ ও উত্তাল সমুদ্রকে পটভূমি করে আয়োজিত এই অনুষ্ঠানটি দেশের স্মার্টফোন উন্মোচনের ইতিহাসে এক ভিন্ন মাত্রা যোগ করেছে, যেখানে প্রযুক্তি ও প্রকৃতির মেলবন্ধনে তুলে ধরা হয় ডিভাইসটির শক্তিশালী ইমেজিং সক্ষমতা।

আয়োজকরা জানান, কক্সবাজারকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার পেছনে ছিল সুস্পষ্ট বার্তা—১২০ কিলোমিটার দীর্ঘ এই সৈকতের বিস্তৃততা রেনো১৫ সিরিজ ফাইভজির ১২০x জুম ও ‘লাইভ ওয়াইড’ দর্শনের প্রতিচ্ছবি। অনুষ্ঠানে লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে দেখানো হয় কীভাবে স্মার্টফোনটি দূরের দৃশ্য, মানুষের আবেগ ও ভ্রমণের মুহূর্তগুলোকে উচ্চমানের ডিজিটাল গল্পে রূপ দিতে পারে।

অনুষ্ঠানে একই সঙ্গে ঘোষণা আসে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সঙ্গে অপো বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্বের। এই উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীদের রেনো১৫ সিরিজ ফাইভজির ক্যামেরা ব্যবহার করে দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থাপনা ও আধুনিক নগরজীবন নতুনভাবে তুলে ধরতে উৎসাহিত করা হবে।

উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা, কনটেন্ট ক্রিয়েশন ও চলচ্চিত্র জগতের চার পরিচিত মুখ। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা বিস্তারের সম্ভাবনার কথা বলেন। ইংরেজি শিক্ষিকা ও কনটেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ তুলে ধরেন আত্মবিশ্বাসী যোগাযোগের গুরুত্ব। পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আদনান আল রাজীব দেখান কীভাবে স্মার্টফোন এখন পেশাদার মানের গল্প নির্মাণের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। তরুণদের প্রতিনিধিত্ব করে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব নতুন প্রজন্মের সৃজনশীলতার দিকগুলো তুলে ধরেন।

রেনো১৫ সিরিজ ফাইভজির মূল আকর্ষণ এর উন্নত ক্যামেরা সেটআপ। ১০০ ডিগ্রি ফিল্ড অব ভিউসহ ০.৬x আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা ‘গোল্ডেন সেলফি অ্যাঙ্গেল’-এর মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে আরও বিস্তৃত ফ্রেম ধারণ করে। এছাড়া ৩.৫x টেলিফটো ভাইব পোর্ট্রেট, এআই পোর্ট্রেট গ্লো এবং ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও ফিচার ডিভাইসটিকে কনটেন্ট নির্মাতাদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে।

এ সময় অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে রেনো১৫ সিরিজ ফাইভজি উন্মোচনের মাধ্যমে আমরা ‘লাইভ ওয়াইড’ দর্শনকে বাস্তব রূপ দিয়েছি। এই ডিভাইস ব্যবহারকারীদের প্রতিটি মুহূর্তকে আরও গভীর ও অর্থবহ গল্পে পরিণত করতে সহায়তা করবে।

বাংলাদেশে অপো রেনো১৫ ফাইভজি (১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম) বাজারে এসেছে ৭৯,৯৯০ টাকায় এবং অপো রেনো১৫ এফ ফাইভজি (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে ৫৪,৯৯০ টাকায়। একই সঙ্গে অপো প্যাড এসই ও অপো প্যাড ৩-এর নতুন মূল্যও ঘোষণা করা হয়েছে। উন্মোচন উপলক্ষে ৩১ জানুয়ারি পর্যন্ত ক্রেতাদের জন্য থাকছে টিডব্লিউএস ইয়ারবাডস, ট্রাভেল কুপন, ০% ইএমআই সুবিধা, ফ্রি স্ক্রিন প্রোটেকশন ও বিশেষ লটারি অফার।

প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে প্রযুক্তির এই প্রদর্শনী শুধু একটি ফোন উন্মোচন নয়, বরং বাংলাদেশের দৃশ্যপটকে নতুন চোখে তুলে ধরার এক নতুন যাত্রার সূচনা বলেই মনে করছেন আয়োজকরা।

আরও খবর:

Sponsered content