তথ্যপ্রযুক্তি

দেশে এলো রেডমি প্যাড ২ প্রো, ফাইভজি ভার্সনে মিলবে কল করার সুবিধা

  admin ২৬ জানুয়ারি ২০২৬ , ৮:৪৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

দেশের বাজারে নতুন দুটি ভার্সনের ট্যাব উন্মোচন করেছে গ্লোবাল প্রযুক্তি জায়ান্ট শাওমি। ‘রেডমি প্যাড ২ প্রো’ এবং ‘রেডমি প্যাড ২ প্রো ফাইভজি’ নামের এই ট্যাবগুলোতে বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও উন্নত অডিও সিস্টেমের সমন্বয়ে প্রিমিয়াম অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
রেডমি প্যাড ২ প্রো সিরিজের ট্যাবগুলোতে রয়েছে ১২.১ ইঞ্চির বিশাল ২.৫কে রেজুলেশনের ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। ফলে ভিডিও দেখা ও গেম খেলার সময় পাওয়া যাবে স্মুথ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

ডিসপ্লেটি টিইউভি রেইনল্যান্ডের লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সনদপ্রাপ্ত হওয়ায় দীর্ঘসময় ব্যবহারেও চোখে চাপ কম পড়বে বলে জানিয়েছে শাওমি।

ট্যাবগুলোতে ব্যবহার করা হয়েছে ১২,০০০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি, যা দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহারে সহায়ক। পাশাপাশি ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় প্রয়োজনে এটি পাওয়ারব্যাংকের মতো অন্য ডিভাইস চার্জ দিতেও ব্যবহার করা যাবে।

পারফরম্যান্সের জন্য রেডমি প্যাড ২ প্রো সিরিজে যুক্ত করা হয়েছে চতুর্থ প্রজন্মের স্ন্যাপড্রাগন সেভেন-এস প্রসেসর। এর ফলে মাল্টিটাস্কিং, অনলাইন ক্লাস, অফিসিয়াল কাজ কিংবা বিনোদনে দ্রুত ও স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে।

রেডমি প্যাড ২ প্রো ফাইভজি ভার্সনের অন্যতম বিশেষত্ব হলো এতে ফিজিক্যাল সিম ও ই-সিম—দু’টিরই সুবিধা রয়েছে। ফলে স্মার্টফোনের মতো করে কল করা যাবে এবং মোবাইল ডেটা ব্যবহার করে যেকোনো জায়গা থেকেই ইন্টারনেট সংযোগ পাওয়া সম্ভব হবে।

অডিও অভিজ্ঞতায়ও বিশেষ গুরুত্ব দিয়েছে শাওমি। কোয়াড স্পিকার ও ডলবি অ্যাটমস সাপোর্ট থাকায় ভিডিও কল, সিনেমা দেখা বা গান শোনার সময় চারদিক থেকে ছড়িয়ে পড়া বাস্তবসম্মত সাউন্ড উপভোগ করা যাবে।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশে শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে ট্যাবের ব্যবহার দ্রুত বাড়ছে। এই চাহিদার কথা মাথায় রেখেই আমরা আধুনিক ডিজাইন ও শক্তিশালী প্রযুক্তির রেডমি প্যাড ২ প্রো সিরিজ এনেছি, যা পড়াশোনা, অফিসিয়াল কাজ ও বিনোদন—সবক্ষেত্রেই কার্যকর হবে।

গ্রাফাইট গ্রে, সিলভার ও ল্যাভেন্ডার পার্পল—এই তিন রঙে পাওয়া যাবে নতুন ট্যাবগুলো। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের রেডমি প্যাড ২ প্রো ওয়াইফাই ভার্সনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৭,৯৯৯ টাকা এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি ভার্সনের দাম ৪৪,৯৯৯ টাকা।

আরও খবর:

Sponsered content