আইন-আদালত

পল্লবীতে যুবলীগ নেতার তেল চোরাকারবারীর গোডাউনে এনএসআই-এর অভিযান : আটক ১

  admin ২ এপ্রিল ২০২৬ , ৭:২৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

প্রান্ত পারভেজ : রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকার আলীনগরস্থ সাগুফতা ডিওএইচএস এলাকায় অবৈধ জ্বালানি তেলের গুদামে অভিযান চালিয়ে ৭১ লিটার অকটেনসহ এক কারবারিকে আটক করেছে এনএসআই ঢাকা উইং-এর আভিযানিক দল।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে মো. ইব্রাহিম তালুকদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

অভিযান চলাকালে গুদাম থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
৭১ লিটার অকটেন (১ লিটারের বোতলে ভরা), ১০টি তেলের ড্রাম, ২৫০টি খালি তেলের বোতল, অসংখ্য ব্যবহৃত খালি বোতল এবং ৬টি চোঙ্গা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুদামটি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের মালিকানায় পরিচালিত হয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অবৈধ জ্বালানি তেল ব্যবসার বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও খবর:

Sponsered content