দেশজুড়ে

পল্লবীর ত্রাস ‘ভইরা দে’ আশিক গ্রেফতার: স্বস্তিতে নতুন বছর উদযাপন করলো পল্লবীবাসী

  admin ২ জানুয়ারি ২০২৬ , ৫:১২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার : ​রাজধানীর পল্লবী ও মিরপুর এলাকার মূর্তিমান আতঙ্ক, কুখ্যাত ‘ভইরা দে’ গ্রুপের প্রধান আশিক ওরফে ‘ভইরা দে’ আশিককে দুটি পিস্তল বিপুল পরিমাণ গুলিসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ মিরপুর। গত ৪ দিন আগে বিশেষ অভিযানে তাকে গ্রেফতারের পর থেকেই পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিনের ত্রাস ও চাঁদাবাজির অবসান ঘটায় এলাকাবাসীর মধ্যে বইছে শান্তির হাওয়া।

দীর্ঘদিন ধরে পল্লবী ও সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং কালচার ও পেশাদার অপরাধী চক্র ‘ভইরা দে’ গ্রুপ সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। জমি দখল, ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদা আদায় এবং তুচ্ছ ঘটনায় সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ ছিল এই আশিকের বিরুদ্ধে। তার বেপরোয়া কর্মকাণ্ডের কারণে স্থানীয়রা সবসময় তটস্থ থাকতেন।

​নির্বিঘ্নে থার্টি ফার্স্ট নাইট উদযাপন

আশিকের গ্রেফতারের প্রভাব লক্ষ্য করা গেছে ইংরেজি নববর্ষ উদযাপনেও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটে এই গ্রুপের সদস্যরা এলাকায় তাণ্ডব চালালেও এ বছর ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। আশিক পুলিশের খাঁচায় থাকায় কোনো ভয় ছাড়াই নির্ভয়ে আনন্দ-উল্লাসে বর্ষবরণ করেছেন পল্লবীবাসী।

অন্যদিকে, আশিকের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকার সর্বস্তরের মানুষ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আশিকের অত্যাচারে আমরা শান্তিতে ঘুমাতে পারতাম না। ডিবি পুলিশকে ধন্যবাদ আমাদের এই আতঙ্ক থেকে মুক্তি দেওয়ার জন্য।

​দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

এলাকার সচেতন নাগরিক ও সাধারণ মানুষ প্রশাসনের কাছে আশিকের দৃষ্টান্তমূলক এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। রাজধানীর পল্লবী থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো যে কোন মূল্যে উদ্ধার করা হোক। উদ্ধার করতে না না পারলে এ সকল অস্ত্র দিয়ে তার কাহিনির অন্যান্য সদস্যরা নির্বাচনের আগে বড় ধরনের নাশকতা কর্মকাণ্ড ঘটাতে পারে। এছাড়াও, সন্ত্রাসী ভইরা দে আশিক যেন সহজে জামিনে বেরিয়ে এসে পুনরায় অপরাধে জড়াতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে। তবেই মিরপুর ও পল্লবী এলাকায় স্থায়ী শান্তি বজায় থাকবে।

​ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আশিকের বিরুদ্ধে পল্লবীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার সহযোগীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরও খবর:

Sponsered content