admin ৩ জানুয়ারি ২০২৬ , ৫:৫৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন হাজী কল্যাণ সমিতির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চনপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এম এ মতীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউ’পি চেয়ারম্যান এ কে. এম নাজমুল হক নাজু এবং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মতীন বলেন,“সমাজের কল্যাণে সব সময় কাজ করে আসছি। মানুষের সুখ-দুঃখে সহযোগিতা ছিল, আছে এবং ইনশাআল্লাহ জীবিত থাকা পর্যন্ত থাকবে।
তিনি আরও বলেন,“হাজী কল্যাণ সমিতির মতো সামাজিক সংগঠনগুলো সমাজে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সমিতির সদস্য ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।











