দেশজুড়ে

‘নিখোঁজ সংবাদ’

  admin ১৫ এপ্রিল ২০২৬ , ৬:০৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে মোঃ কুদ্দুস শেখ (৫০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ১০ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে তিনি বাসা থেকে অটোরিকশা চালানোর উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি।

নিখোঁজের পর থেকে তার পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

নিখোঁজ মোঃ কুদ্দুস শেখের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, পরনে ছিল হালকা রঙের শার্ট ও লুঙ্গি। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

এছাড়াও নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো:
মোবাইল: ০১৭৮৩৩২৭৫০৫ (01783327505)

তার পরিবারের পক্ষ থেকে দ্রুত সন্ধান পেতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও খবর:

Sponsered content