admin ১০ আগস্ট ২০২৫ , ৮:৪৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
প্রান্ত পারভেজ : রাজধানীর মেট্রোরেলে চলাচলের ক্ষেত্রে বড় কার্টুন, ট্রলি, বস্তা কিংবা অতিরিক্ত আকারের কোনো মালামাল নিয়ে ওঠা নিষিদ্ধ থাকলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। প্রতিদিনই অনেক যাত্রী এসব মালামাল নিয়েই উঠছেন মেট্রোরেলে।

নিয়ম অমান্য করলেও আইনের তোয়াক্কা করছে না তারা। অভিযোগ রয়েছে, মেট্রোরেলের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ ধরনের দৃশ্য নিয়মিত দেখা যাচ্ছে।
সাধারণ যাত্রীরা বলছেন, বড় ব্যাগ ও মালামাল বহনের কারণে গাড়ির ভেতরে সৌন্দর্য নষ্ট হচ্ছে, পাশাপাশি চলাচলেও বিঘ্ন ঘটছে। দাঁড়িয়ে থাকা যাত্রীদের জন্য এ ধরনের মালামাল বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এতে করে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন প্রতিদিনই।
যাত্রীদের দাবি, মেট্রোরেলের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

















