দেশজুড়ে

হারিয়ে যাওয়া সার্কাসের আলো, জামালপুরের ভাঙচুর মনিরের হাত ধরে নতুন উন্মাদনা

  admin ২০ আগস্ট ২০২৫ , ৫:১২ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি : এক সময়ের গ্রাম-বাংলার জনপ্রিয় বিনোদন “সার্কাস খেলা” আজ হারিয়ে যেতে বসেছে। আধুনিক প্রযুক্তি, ডিজিটাল বিনোদন মাধ্যম ও সামাজিক রুচির পরিবর্তনের কারণে সার্কাস শিল্পের সেই চেনা আবহ যেন আজ বিস্মৃত ইতিহাস। কিন্তু সেই হারানো ঐতিহ্যকে নতুনভাবে ফিরিয়ে আনতে জামালপুরের এক তরুণ যেন নিজেই হয়ে উঠেছেন এক চলন্ত সার্কাস।

‘ভাঙচুর মনির’ নামে পরিচিত এই উঠতি তরুণকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমধর্মী আলোড়ন। মোঃ আব্দুল্লাহ আল মামুন নামের একজনের ফেসবুক আইডি থেকে নিয়মিত শেয়ার করা হচ্ছে মনিরের নানা অভিনব কার্যকলাপ। কখনো দেখা যাচ্ছে, রডের গোলাকার ট্রেনের ভেতর দিয়ে নিজের শরীর ঢুকিয়ে অভাবনীয় নমনীয়তার প্রদর্শনী করছেন মনির। আবার কখনো তিনি কাঁচা শিং মাছ খেয়ে দর্শককে চমকে দিচ্ছেন। তাঁর প্রতিটি ভিডিওতেই থাকে ব্যতিক্রমী অঙ্গভঙ্গি, ঝুঁকিপূর্ণ কসরত, আর গ্রামীণ সার্কাসের ঘ্রাণ।

এই তরুণের ভিডিওগুলো ইতোমধ্যেই হাজার হাজার দর্শকের মন জয় করে নিয়েছে। কমেন্টে অনেকেই তাঁর সাহস, সৃজনশীলতা এবং পরিশ্রমের প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন, “এই ছেলেটাই সার্কাসকে নতুন রূপে ফিরিয়ে আনছে”, কেউ আবার এটাকে দেখছেন গ্রামবাংলার সংস্কৃতি রক্ষার এক নতুন প্রচেষ্টা হিসেবে।

তবে প্রশ্ন থেকেই যায়, এইসব কসরতের পেছনে কী আছে উপযুক্ত নিরাপত্তা, না কি ভাইরাল হওয়ার অন্ধ দৌড়? বিশেষজ্ঞরা বলছেন, এধরনের ঝুঁকিপূর্ণ পারফরম্যান্স প্রশিক্ষণ ও উপযুক্ত পরিবেশ ছাড়া বিপজ্জনক হতে পারে।

তবুও, বিনোদনের এই ব্যতিক্রমী উপস্থাপনা আজ সার্কাসকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে, আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জামালপুরের ভাঙচুর মনির। তাঁর সাহস ও প্রচেষ্টা হয়তো ভবিষ্যতে সার্কাস শিল্পের জন্য নতুন একটি পথ উন্মুক্ত করবে।

আরও খবর:

Sponsered content