admin ৮ সেপ্টেম্বর ২০২৫ , ৬:২৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। ম্যাচে দলের হয়ে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ, যিনি ফাইনালের নায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন।

পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। শুরুতে পাকিস্তানও কিছুটা ধাক্কা খায়, ওপেনার সাহিবজাদা ফারহান শূন্য রানে আউট হন। তবে শেষ দিকে অধিনায়ক সালমান আলী আগা (২৪), নায়ক নওয়াজ (২৫) ও ফাহিম আশরাফ (১৫) এর ছোট ইনিংসে দলকে প্রতিরোধ গড়ে ১৪১ রানের সংগ্রহে নিয়ে আসে।
টার্গেট তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই ধস নামায় পাকিস্তানি স্পিনাররা। নওয়াজ এক ওভারেই দুই উইকেট তুলে ৭ নম্বর ওভারের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এছাড়া তিনি আরও দুই উইকেট শিকার করে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ফাইনাল ম্যাচে পাঁচ উইকেট তুলে নেন। আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম শিকার করেন দুটি করে উইকেট, শাহীন শাহ আফ্রিদি নেন একটি। আফগানিস্তান ১৫.৫ ওভারে ৬৬ রানে গুটিয়ে যায়।
বিশ্বকাপ বাছাইয়ে প্রথম জয়ের স্বাদ পেল জার্মানি
এই জয়ে পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের শিরোপা ঘরে তুলেছে। লিগ পর্বে দুই দল একে অপরকে একবার করে হারিয়েছিল। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে নওয়াজের এই দুর্দান্ত পারফরম্যান্স পাকিস্তান দলের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।











