admin ১২ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাহবুবুজ্জামান সেতু : নওগাঁর মান্দা উপজেলার ১০ নম্বর নূরুল্যাবাদ ও ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চকভোলাই, চকদেবীরাম ও কালিনগর গ্রামের যৌথ উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে হাজারো মানুষের উপস্থিতিতে প্রতিযোগিতাটি জমে ওঠে।

প্রতিযোগিতার ভার্চুয়ালী উদ্বোধন করেন মান্দার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিল্পপতি ও নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাদিকুল ইসলাম সোহাগ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন শাহ, জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার সদস্য সচিব সাজ্জাদ আহমেদ সুমন, সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল হক মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়ের ও শাশীম হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন,নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালাম, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান গুদু, জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফ আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি এস. এম. রফিকুল ইসলাম সরদার এবং সঞ্চালনা করেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তুফানি।
প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাদিকুল ইসলাম সোহাগ বলেন, “গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উৎসব কেবল বিনোদন নয়, মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলে।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা প্রদান করা হয়।











