দেশজুড়ে

মেয়েদের স্কুলের লেখাপড়া করতে বেতন লাগে না : ড. এজেড এম জাহিদ হোসেন

  admin ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৪৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

এম সাজেদুল ইসলাম সাগর : মেয়েদের স্কুলের লেখাপড়া করতে বেতন লাগে না। এই প্রচলোন শুরু করেছিলেন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুড়িতে ভুলার দরকার নেই।

শনিবার (১৩ সেপ্টম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ীতে দুই‌ দিন‌ব্যাপী আদিবাসী ১৬ দলের ফুটবল টুর্নামেন্ট আজকের উদ্বোধনী খেলায় এসব কথা বলেন,বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি আরো বলেন, আমরা সবাই বাংলাদেশী। আমাদের সবার সমান অধিকার রয়েছে। কেউ কাউকে দূর্বল ভাববেন না, আবার সবলও ভাবার কারন নেই। আপনারও একটা ভোট, আমারও একটা ভোট। কাজেই মনে রাখতে হবে, আমার যেমন অধিকার আপনারও তেমনই অধিকার।

আপনাদের থেকে আমার বেশি অধিকার ভোগ করার কোন কারন নেই। এই জন্য আমাদের সবাইকে মিলে মিশে কাজ করতে হবে। এ সময় নবাবগঞ্জ উপজেলা বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ ইকবাল হোসেনসহ নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর:

Sponsered content