রাজনীতি

পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি অনুমোদিত

  admin ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ৩:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

প্রান্ত পারভেজ : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন পেল পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শেখ ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রবিন স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে গতকাল বুধবার ১৭ সেপ্টেম্বর এই কমিটি ঘোষণা করা হয়।

৩১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান বাবু এবং সদস্য সচিব করা হয়েছে মো. রবিউল করিম বাবুকে।

কমিটিতে ১৫ জন যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন—
রানা মুন্সি, আব্দুর রহিম, জাকির হোসেন, খন্দকার জুয়েল, মাসুম বিল্লাহ, মো. কামাল হোসেন হাওলাদার, মো. শাকিল মিয়া, মো. মোশারফ হোসেন, রাকিব সিকদার, মো. রিপন হোসেন, দুলাল সরদার, মো. রাসেল খান, মো. চঞ্চল আহমেদ ফরিদ, আব্দুল সালাম, মো. রনি এবং মাফিজুর রহমান মাফিজ।

এছাড়া সদস্য হিসেবে স্থান পেয়েছেন ১৩ জন। তারা হলেন—
মো. আলতাব হোসেন, আরিফ হোসেন জুয়েল, প্রকৌশলী মো. ইমরান হোসেন, মো. জাফর, মো. পারভেজ আলম ফরিদ, আনু সিকদার, শাহিদি হাসান সঞ্চয়, আসাদুজ জামান আসাদ, সুজা এরফান মামুন, মো. মোস্তফা, মোস্তাফিজুর রহমান শামিম ও মো. রেজওয়ান আহমেদ।

দীর্ঘদিন ধরে কমিটি না থাকার কারণে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছিল পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলে। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয় নেতারা আশা করছেন, এ কমিটির নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং কর্মীদের মধ্যে ঐক্য বৃদ্ধি পাবে।

আরও খবর:

Sponsered content